Burdwan News

খণ্ডঘোষের নাবালিকা নিখোঁজ: ৭ মাস পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

WhatsApp Group Join Now

খণ্ডঘোষের নাবালিকা নিখোঁজ: ৭ মাস পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

 

কলকাতা: সাত মাস ধরে নিখোঁজ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নাবালিকার ঘটনায় অবশেষে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাস এই নির্দেশ দেন।

অভিযোগ, গোটা ঘটনার নেপথ্যে শাসক দলের বিধায়ক সহ প্রভাবশালীরা যুক্ত, আদালত মনে করছে, গোটা ঘটনায় রাজ্য পুলিশের গাফিলতি রয়েছে।

ঘটনার প্রেক্ষাপট:

  • গত বছরের ১৭ অগাস্ট নিখোঁজ হয় ওই নাবালিকা।
  • পরিবার রায়না থানায় নিখোঁজের ডায়েরি করে।
  • ৩৭৯/২৩ কেস নম্বর ধরে সেটিকে অপহরণের মামলা হিসাবে রুজু করে পুলিশ।
  • সেপ্টেম্বরে শেখ সফিকুল ও শেখ জসিম নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
  • ৯০ দিনের মধ্যে চার্জশিট না দেওয়ায় জামিন পেয়ে যায় তারা।
  • পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়।
  • জানুয়ারিতে হাইকোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দেয়।
  • সিআইডি তদন্তেও তেমন অগ্রগতি হয় না।

হাইকোর্টের নির্দেশ:

  • হাইকোর্ট মনে করছে, গোটা ঘটনায় রাজ্য পুলিশের গাফিলতি রয়েছে।
  • মেয়েটিকে ভিন রাজ্যে বা প্রতিবেশী দেশে পাচার করা হয়ে থাকলে সেই দিকটাও সিবিআইকে তদন্ত করতে হবে।
  • আগামী ১৩ মার্চ মামলার পরিবর্তী শুনানি।
  • ওই দিন তদন্তে অগ্রগতির রিপোর্ট আদালতে দিতে হবে সিবিআইকে।

সিবিআই নির্দেশের পর কিছুটা হলেও আশায় বুক বাঁধতে শুরু করেছে নাবালিকার পরিবার। নাবালিকার মা বলেন, সিবিআই-এ আস্থা আছে, এবার হয়তো মেয়েকে ফিরে পাবেন। আগামী ৭ মাস আগে নিখোঁজ নাবালিকার সন্ধানে কী পদক্ষেপ করে সিবিআই, তা দেখার। আশা করা যায়, সিবিআই তদন্তে দ্রুত মেয়েটি উদ্ধার হবে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button