State News

চিকিৎসকদের উদ্দেশে বড় বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

WhatsApp Group Join Now

চিকিৎসকদের উদ্দেশে বড় বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরজি কর হত্যাকাণ্ডের পর থেকে চলমান চিকিৎসকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজ্য সরকার ও চিকিৎসক সম্প্রদায়ের মধ্যে টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের উদ্দেশ্যে এক কড়া বার্তা দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অভিষেক লেখেন, “প্রথম দিন থেকেই আমি ডাক্তারদের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন। তাদের অনেক দাবিই বৈধ এবং ন্যায্য।” তিনি আরও বলেন, “সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে এবং রাজ্য সরকার ১৪ দিনের মধ্যে সব কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছে। এই পরিস্থিতিতে ডাক্তারদের কাজে ফিরে আসা উচিত।”

অভিষেকের মতে, রাজ্য সরকার ইতিমধ্যেই আন্দোলনকারীদের অনেক দাবি মেনে নিয়েছে। সিসিটিভি ক্যামেরা স্থাপন, পরিকাঠামোগত উন্নয়ন এবং সুরক্ষা ব্যবস্থা জোরদার করার কাজ চলছে। এছাড়া, স্বাস্থ্য দফতর এবং কলকাতা পুলিশের কিছু উচ্চপদস্থ আধিকারিকদের বদলি করা হয়েছে।

চিকিৎসকদের দাবির ব্যাপারে রাজ্য সরকারের আন্তরিকতা প্রকাশ করে অভিষেক তাদের কাজে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাজ্যের জনগণ চিকিৎসকদের সেবা চায় এবং এই সমস্যা দ্রুত সমাধানের জন্য তাদের সহযোগিতা প্রয়োজন।

অভিষেকের এই বক্তব্যের পর থেকে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। চিকিৎসক সম্প্রদায় এবার কী প্রতিক্রিয়া দেবে তা দেখার অপেক্ষা।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button