National news

শীতের আগেই ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! বঙ্গোপসাগরে ‘ফেনজ়ল’ ঝড়ের আশঙ্কা!

WhatsApp Group Join Now

শীতের আগেই ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! বঙ্গোপসাগরে ‘ফেনজ়ল’ ঝড়ের আশঙ্কা!

 বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, দক্ষিণ আন্দামান ও নিকোবরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং তা শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়কে ‘ফেনজ়ল’ নাম দেওয়া হতে পারে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ‘ফেনজ়ল’ আগামী শনি বা রবিবার মূল ভারতীয় ভূখণ্ডের উপকূলে আছড়ে পড়তে পারে। দক্ষিণ ভারতের বঙ্গোপসাগরের উপকূলবর্তী দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে এর প্রভাব পড়তে পারে। শ্রীলঙ্কার উত্তর উপকূলেও এই ঝড়ের প্রভাব পড়তে পারে।

তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের সুনির্দিষ্ট গতিপথ, তীব্রতা এবং ক্ষয়ক্ষতির কোনও পূর্বাভাস দেয়নি আইএমডি।

সতর্কবার্তা:

উপকূলবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button