কৃষি দপ্তরে অফিস অ্যাটেনডেন্ট নিয়োগ: সুবর্ণ সুযোগ মাধ্যমিক পাশের জন্য!

দেশজুড়ে ১০৮টি পদে নিয়োগ, আবেদন শুরু ২ অক্টোবর থেকে
কৃষি খাতে কর্মজীবন গড়ার স্বপ্ন দেখা যুবক-যুবতীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভলপমেন্ট (NABARD) সংস্থা সারা দেশ জুড়ে অফিস অ্যাটেনডেন্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশেষত, মাধ্যমিক পাশ করা প্রার্থীদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি একটি সুবর্ণ সুযোগ।
Employment No.— Office Attendant – Group ‘C’ -2024
পদ: অফিস অ্যাটেনডেন্ট
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য মাত্র মাধ্যমিক পাশ করা থাকলেই যথেষ্ট।
বেতন: কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন অনুযায়ী, এই পদের জন্য মাসিক বেতন ৩৫,০০০ টাকা নির্ধারিত হয়েছে।
আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে আগামী ২ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে এবং চলবে ২১ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।
কীভাবে আবেদন করবেন?
- NABARD-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে বের করুন এবং নির্দেশাবলী ভালো করে পড়ুন।
- অনলাইন ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় দস্তাবেজ আপলোড করুন।
- ফি জমা দিন।
- আবেদনপত্রটি সাবমিট করুন।
- আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে আগামী ২ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে এবং চলবে ২১ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।
- নিয়োগের স্থান— সারা দেশ জুড়ে সংস্থার বিভিন্ন অফিসে এই কর্মী নিয়োগ করা হবে।



