State News

নিম্নচাপ পশ্চিমে সরে গেলেও বৃষ্টির হুমকি কাটিয়ে ওঠেনি দক্ষিণবঙ্গ

WhatsApp Group Join Now

নিম্নচাপ পশ্চিমে সরে গেলেও বৃষ্টির হুমকি কাটি না, রবিবার দক্ষিণবঙ্গের অনেক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: কলকাতা পেরিয়ে পশ্চিম দিকে এগিয়ে গিয়েছে নিম্নচাপ। ফলে রবিবার থেকে কলকাতায় বৃষ্টি কমবে। যদিও রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্তত ছ’টি জেলায়। সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশচিম বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা: উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কোনও সতর্কতা জারি করেনি আলিপুর।

সমুদ্র উত্তাল: হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ওড়িশা উপকূল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সোমবার পর্যন্ত।

নিম্নচাপের অবস্থান: আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গাঙ্গেয় বঙ্গের উপরে যে গভীর নিম্নচাপ রয়েছে, তা ক্রমে পশ্চিমে সরছে। রবিবার সকালে ওই নিম্নচাপের অবস্থান কলকাতা থেকে ৪০ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে। অর্থাৎ, কলকাতা পেরিয়ে পশ্চিমের দিকে চলে গিয়েছে নিম্নচাপ। এই মুহূর্তে নিম্নচাপ বাঁকুড়া থেকে ১৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে ১৯০ কিলোমিটার পূর্ব এবং রাঁচী থেকে ২৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থান করছে। রবিবার দুপুরের মধ্যে গভীর নিম্নচাপ রূপেই তা আরও পশ্চিম দিকে সরবে। আগামী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের উপর পৌঁছে যাবে নিম্নচাপ। তখন তার শক্তিও কমে যাবে।

কলকাতায় তাপমাত্রা কমল: শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। শনিবার সারা দিন কমবেশি বৃষ্টি চলেছে। কখনও কখনও ভারী বৃষ্টিও হয়েছে শহর এবং শহরতলির একাধিক এলাকায়। ঝড়বৃষ্টির কারণে তামপাত্রা অনেক কমেছে। রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৬.৩ ডিগ্রি কম।

সতর্কবার্তা: দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ভারী বৃষ্টির জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। ঘর থেকে বের হওয়ার সময় ছাতা ও রেইনকোট রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button