Health News

কোচবিহারে ফের গিয়ান বার সিনড্রোমে আক্রান্তের হদিশ, বাড়ছে উদ্বেগ

WhatsApp Group Join Now

কোচবিহারে ফের গিয়ান বার সিনড্রোমে আক্রান্তের হদিশ, বাড়ছে উদ্বেগ

কোচবিহারে ফের গিয়ান বার সিনড্রোমে আক্রান্তের হদিশ মিলেছে। এই নিয়ে জেলায় মোট ৪ জন এই রোগে আক্রান্ত হলেন। নতুন আক্রান্ত একজন মহিলা এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, গিয়ান বার সিনড্রোম একটি স্নায়বিক রোগ। এই রোগে আক্রান্ত হলে শরীরের মাংসপেশি দুর্বল হয়ে যায় এবং ধীরে ধীরে প্যারালাইসিস হতে পারে।

কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ সৌরদীপ রায় জানান, তারা প্রতিটি রোগীর দিকে সজাগ দৃষ্টি রেখেছেন এবং তাদের দ্রুত সুস্থ করার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছেন।

তবে, উদ্বেগের বিষয় হল, এই রোগের চিকিৎসায় প্রয়োজনীয় একটি বিশেষ ইনজেকশন কোচবিহারের মেডিকেল কলেজে নেই। ফলে, রোগীদের সুস্থ করতে আরও বেশি সময় লাগতে পারে।

গিয়ান বার সিনড্রোমের উপসর্গ দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button