State News

অনুব্রত মণ্ডল জামিন পেলেন, অনুগামীদের মুখে ফুটল হাসি

WhatsApp Group Join Now
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার জেরে জেলে থাকার পর তিনি মুক্তি পেলেন।
গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই
১১ অগস্ট ২০২২ সালে, পরে ২০২৩ সালে ওই মামলাতেই তাঁর কন্যাকে গ্রেফতার করে ইডি।
১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত। এ বার ইডির মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে এ বার তিনি মুক্তি পেতে চলেছেন তিহাড় জেল থেকে। তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও কিছু দিন আগে জামিন পেয়েছিলেন। সম্প্রতি সিবিআইয়ের করা মামলাটিতে সুপ্রিম কোর্ট থেকে অনুব্রত জামিন পেয়েছিলেন। কিন্তু ইডির মামলায় তাঁকে জেলে থাকতে হচ্ছিল। শুক্রবার সেই মামলাতেও জামিন মিলল।
বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকে দু’বছর আগে অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। আসানসোল সংশোধনাগারে প্রথমে তাঁকে রাখা হয়েছিল, পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়, একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাঁকে গ্রেফতার করে। বার বার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অনুব্রতের জামিনের বিরোধিতা করা হয় বার বার। অবশেষে সিবিআই এবং ইডি, দুই মামলাতেই জামিন মঞ্জুর হল কেষ্টর। পুজোর আগেই বীরভূমে ফিরবেন কেষ্ট।
WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button