Business & Economy

বৃদ্ধির সম্ভাবনা সর্বোচ্চ 51%

WhatsApp Group Join Now

বিনিয়োগের সেরা বিকল্প হয়ে উঠতে পারে এই 4 Bank Stocks বৃদ্ধির সম্ভাবনা সর্বোচ্চ 51%

আপনি কি বিনিয়োগের পরিকল্পনায় রয়েছেন? আগামী দিনে সেরা রিটার্ন প্রদান করতে পারে ব্যাঙ্কিং বিভাগের স্টকগুলি। এই স্টকগুলিতে কত শতাংশ পর্যন্ত রিটার্ন মিলতে পারে? দেখে নিন বিস্তারিত।

দেশের শেয়ার বাজার সম্প্রতি রেকর্ড স্তর থেকে কিছুটা নিম্নগামী হয়েছে। ফলে কয়েকটি সেক্টরে বড় সংশোধন দেখা গিয়েছে। এর জেরে বেশ কিছু সেক্টরের স্টক নতুন করে কেনার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এগুলির মধ্যে অন্যতম হল ব্যাঙ্কিং সেক্টর। সম্প্রতি এই সেক্টরের কয়েকটি স্টক বেছে নিয়েছেন তাঁরা। নিম্নে তা উল্লেখ করা হল।

ডিসিবি ব্যাঙ্ক DCB Bank Ltd -এর শেয়ারে স্ট্রং বাই রেটিং দেওয়া হয়েছে। 16 জন বিশেষজ্ঞ স্টকটি কেনার পরামর্শ দিয়েছেন। শেয়ারের দাম 51 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিন বাজার বন্ধের সময় ব্যাঙ্কটির শেয়ারের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 0.39 শতাংশ বেড়ে হয়েছে 118.61 টাকা। কোম্পানিটির বাজারগত মূল্য রয়েছে 3722 কোটি টাকা। গত তিন বছরে এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় 35.63 শতাংশ।

সিএসবি ব্যাঙ্ক CSB Bank Ltd -এর স্টকে স্ট্রং বাই রেটিং দিয়েছেন 3 জন বিশ্লেষক। শেয়ারের দাম 42 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ বাজার বন্ধের সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ারের দাম 1.31 শতাংশ ঊর্ধ্বগামী হয়ে পৌঁছেছে 309.95 টাকায়। সংস্থাটির বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে 5357 কোটি টাকা। গত তিন এবং পাঁচ বছরের নিরিখে এই স্টকে বিনিয়োগকারীরা পেয়েছেন যথাক্রমে 19.12 এবং 62.96 শতাংশ রিটার্ন।

কারুর বৈশ্য ব্যাঙ্ক Karur Vysya Bank -এর স্টকে রাখা হয়েছে স্ট্রং বাই রেটিং। 13 জন বিশ্লেষক এমন রেটিং দিয়েছেন। স্টকটির দাম 39 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ বাজার বন্ধের সময় এই ব্যাঙ্কের শেয়ারের দাম NSE -তে প্রায় 1.31 শতাংশ নিম্নগামী হয়ে ছিল 231.30 টাকা। সংস্থার মার্কেট ক্যাপ রয়েছে 18563 কোটি টাকা। এক বছরের হিসাবে এই ব্যাঙ্কের শেয়ারে বিনিয়োগকারীরা পেয়েছেন প্রায় 22.41 শতাংশ রিটার্ন। তিন বছরের নিরিখে রিটার্নের পরিমাণ ছিল 336 শতাংশ। পাঁচ বছরে স্টকটির দাম বেড়েছে প্রায় 382.88 শতাংশ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া State Bank of India এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্টকে বাই রেটিং দিয়েছেন 39 জন বিশেষজ্ঞ। শেয়ারের দাম 39 শতাংশ পর্যন্ত বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। আজ বাজার বন্ধের সময় State Bank of India -এর স্টকের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 1.69 শতাংশ কমে হয়েছে 766.05 টাকা। সংস্থার মার্কেট ক্যাপ রয়েছে 683180 কোটি টাকা। গত এক বছরে এই ব্যাঙ্কের শেয়ারে বিনিয়োগকারীরা পেয়েছেন প্রায় 19.15 শতাংশ রিটার্ন। তিন বছরে স্টকটির দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 44.46 শতাংশ।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button