Job

রেলটেল কর্পোরেশনে নিয়োগ: ডেটা সেন্টারে বিশেষজ্ঞদের খোঁজ

WhatsApp Group Join Now

রেলটেল কর্পোরেশনে নিয়োগ: ডেটা সেন্টারে বিপুল সংখ্যক পদ খালি

ভারতীয় রেলের অধীনস্থ সংস্থা রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থার টেকনিক্যাল বিভাগের ডেটা সেন্টারে ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল), ম্যানেজার (টেকনিক্যাল) এবং সিনিয়র ম্যানেজার (টেকনিক্যাল) পদে মোট ২৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।

কাজের বিস্তার: নিযুক্ত ব্যক্তিদের সংস্থার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সিকিউরিটি এবং আইটি-সহ বিভিন্ন কাজের দায়িত্ব পালন করতে হবে।

যোগ্যতা: বিভিন্ন পদে আবেদনের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয়ে সার্টিফিকেশন থাকা আবশ্যক। বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত রয়েছে।

বেতন: ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পদের জন্য মাসিক বেতন ৪০,০০০-১,৪০,০০০ টাকা, ম্যানেজার (টেকনিক্যাল) পদের জন্য ৫০,০০০-১,৬০,০০০ টাকা এবং সিনিয়র ম্যানেজার (টেকনিক্যাল) পদের জন্য ৬০,০০০-১,৮০,০০০ টাকা নির্ধারিত হয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে পারবেন। আবেদনমূল্য বাবদ সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য ধার্য ৬০০ টাকা এবং ১২০০ টাকার রসিদও পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ২৭ অক্টোবর।

চূড়ান্ত নির্বাচন: সমস্ত পদে নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে হবে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button