Sports

কেকেআর ছেড়ে কান্নায় ভাসলেন বেঙ্কটেশ আয়ার!

WhatsApp Group Join Now

রিটেনশন তালিকায় নাম না দেখে হতাশ বাঁহাতি ব্যাটার

কলকাতা নাইট রাইডার্সের হয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া বাঁহাতি ব্যাটার বেঙ্কটেশ আয়ারকে দলে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলের আগে রিটেনশন তালিকায় নিজের নাম না দেখে কেঁদেই ফেলেন তিনি।

কেকেআরের হয়েই ক্রিকেট জীবনের সেরা মুহূর্তগুলি উপভোগ করেছেন বেঙ্কটেশ। দলের সঙ্গে তার এক অবিচ্ছেদ্য বন্ধন গড়ে উঠেছিল। তাই দলের তালিকায় নিজের নাম না দেখে তিনি হতাশ হয়ে পড়েন। তিনি বলেন, “কেকেআর আমাকে অনেক কিছু দিয়েছে। আমি এই দলের হয়েই খেলতে চাইতাম।”

যদিও এই সিদ্ধান্তে মন খারাপ হলেও, বেঙ্কটেশ কেকেআরের সিদ্ধান্তকে সম্মান করছেন। তিনি বলেন, “ক্রিকেটের এই দুনিয়ায় এমনটা হতেই পারে। দলের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কেকেআর যে ছয়জন ক্রিকেটারকে রেখেছে তারা সবাই দলের জন্য গুরুত্বপূর্ণ।”

কেকেআর রিটেন করেছে কাদের?

  • রিঙ্কু সিংহ (১৩ কোটি)
  • বরুণ চক্রবর্তী (১২ কোটি)
  • আন্দ্রে রাসেল (১২ কোটি)
  • সুনীল নারাইন (১২ কোটি)
  • হর্ষিত রানা (৪ কোটি)
  • রমনদীপ সিংহ (৪ কোটি)
WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button