Burdwan NewsState News

পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন বিধানচন্দ্র রায়।

WhatsApp Group Join Now

পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন বিধানচন্দ্র রায়।

সেখ এবাদত ইসলাম, বর্ধমান: গত ৩১শে জানুয়ারি বদলি করা হয় পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক পুনেন্দু মাঝিকে। বীরভূম জেলার জেলা শাসক করা হয় তাকে এবং বীরভূম জেলার জেলাশাসক বিধানচন্দ্র রায়কে করা হয় পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক।সেই মত আজ সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন বিধানচন্দ্র রায়। দায়িত্বভার গ্রহণ করার পর মুখোমুখি হয়ে নতুন জেলা শাসক বিধানচন্দ্র রায় বলেন, পূর্ব বর্ধমান জেলার সকল জেলা বাসিকে এবং আমার সমস্ত অফিস কলিকদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সকলেই ভাল থাকুন সুস্থ থাকুন। পাশাপাশি কাজের মাধ্যমে আমি সকলের সাথে পরিচিত হবো। সামনে লোকসভা নির্বাচন সে বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ দেওয়া হবে। পাশাপাশি জনসংযোগ যাত্রা চলছে গোটা রাজ্যজুড়ে সেটার উপরও বিশেষ গুরুত্ব দেব আমরা। মানুষের সার্বিক উন্নয়ন তো রয়েছেই তার মধ্যে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button