Burdwan News

Burdwan Illegal Advertisements || বর্ধমানের যত্রতত্র অবৈধ বিজ্ঞাপন, পুরসভার রাজস্বে ক্ষতি, বাড়ছে দুর্ঘটনা

WhatsApp Group Join Now
Burdwan Illegal Advertisements || বর্ধমান: বর্ধমানের যত্রতত্র অবৈধ বিজ্ঞাপন, পুরসভার রাজস্বে ক্ষতি, বাড়ছে দুর্ঘটনা বর্ধমান শহর জুড়ে যত্রতত্র অবৈধ ব্যানার, ফেস্টুন আর বিজ্ঞাপনের ছড়াছড়ি। পুরসভার নির্ধারিত স্থানগুলোতে কিছু বিজ্ঞাপন দেখা গেলেও, বেশিরভাগ ক্ষেত্রেই অবৈধভাবে শহরের বিভিন্ন প্রান্তে লাগানো হয়েছে এসব প্রচার সামগ্রী। স্থানীয় প্রশাসনের উদাসীনতার কারণে এই পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না।
এই অবৈধ বিজ্ঞাপনের ফলে একদিকে যেমন পুরসভার রাজস্ব ক্ষতি হচ্ছে, তেমনই অন্যদিকে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই ব্যানার, ফেস্টুনগুলো। বিশেষ করে বিসি রোড এবং গোলাপবাগ এলাকায় পরিস্থিতি অত্যন্ত শোচনীয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ত্রিফলা আলো লাগানো হয়েছে গোলাপবাগের সৌন্দর্য বৃদ্ধি করতে। কিন্তু সেই ত্রিফলা আলোর ওপরই অবৈধ বিজ্ঞাপনের ছড়াছড়ি। স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এই কাজ হয়ে চলেছে, অথচ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
Burdwan Illegal Advertisements || অবৈধ বিজ্ঞাপনের কারণে শুধু রাজস্বের ক্ষতি নয়, পরিবেশ দূষণও বাড়ছে। প্লাস্টিকের ব্যানার, ফেস্টুন দিনের পর দিন রাস্তায় পড়ে থেকে পরিবেশের ক্ষতি করছে। স্থানীয় মানুষ অবিলম্বে এই সমস্যার সমাধান চেয়েছেন। তাদের দাবি, পুরসভা কর্তৃপক্ষকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং অবৈধ বিজ্ঞাপন নির্মূল করতে হবে। না হলে, একদিকে যেমন শহরের সৌন্দর্য নষ্ট হবে, তেমনই অন্যদিকে পুরসভার রাজস্বে ক্ষতি ও বাড়বে।

 

Read more: বর্ধমানের রেলওয়ে কোর্টে চুরি

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button