Burdwan News

Burdwan Municipality Press Meet || রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে প্রশ্ন, উত্তর না দিয়েই তড়িঘড়ি সভা ছাড়লেন চেয়ারম্যান ও বিধায়ক

WhatsApp Group Join Now

Burdwan Municipality Press Meet || বর্ধমান পুরসভার রাস্তাঘাটের বেহাল দশা এবং পুকুর সংস্কার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে নীরব রইলেন পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। বিধায়ক খোকন দাস এবং অন্যান্য কাউন্সিলরদের উপস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর না দিয়েই তড়িঘড়ি সভা ছেড়ে বেরিয়ে যান চেয়ারম্যান ও বিধায়ক।

রাস্তার বেহাল অবস্থা, জনসাধারণের ক্ষোভ বর্ধমান পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বহু রাস্তা এতটাই খারাপ যে চলাচল করা দুরূহ হয়ে পড়েছে। বিশেষ করে বিগ বাজার থেকে স্টেশন পর্যন্ত রাস্তা, বিসি রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা শোচনীয়। এতটাই দুরবস্থা যে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আমরা মোটা অঙ্কের পৌরকর দিই, কিন্তু তার বিনিময়ে কোনও পরিষেবা পাই না।” সাম্প্রতিক কিছু রাস্তার মেরামত হলেও কাজের মান অত্যন্ত নিম্নমানের বলেও অভিযোগ উঠেছে।

Burdwan Municipality Press Meet ||  সম্প্রতি পুরসভার বাজেট ঘোষণায় জানানো হয়েছিল, ৫০ লক্ষ টাকা ব্যয়ে ৯টি পুকুর সংস্কার করা হবে। কিন্তু সেই ৯টি পুকুরের নাম ও অবস্থান জানতে চাইলে কোনও উত্তর আসেনি। সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে পড়েও চেয়ারম্যান কোনও ব্যাখ্যা দেননি। এর পরেই বিধায়ক ও চেয়ারম্যান সভা ছেড়ে চলে যান।

Read More: বর্ধমানের যত্রতত্র অবৈধ বিজ্ঞাপন, পুরসভার রাজস্বে ক্ষতি, বাড়ছে দুর্ঘটনা

Burdwan Municipality Press Meet || সাংবাদিকদের প্রশ্ন ছিল, দীর্ঘদিন ধরে বর্ধমান পুরসভার রাস্তাঘাটের অবস্থা কেন এত খারাপ? কেন কোনো রাস্তা সংস্কার করা হচ্ছে না? পৌর কর হিসেবে এত বেশি টাকা দেওয়ার পরেও কেন পরিষেবা মিলছে না? পৌরসভার এমন নীরবতা ও দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষোভে ফুঁসছেন শহরবাসী। তাদের বক্তব্য, একদিকে বিশাল অঙ্কের পৌরকর আদায় করা হচ্ছে, অন্যদিকে রাস্তা মেরামত বা জলাশয় সংরক্ষণ— কোনও ক্ষেত্রেই কাজ হচ্ছে না।

সম্প্রতি কিছু রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও, কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা সংস্কার করা হচ্ছে।

এদিন সাংবাদিকদের প্রশ্নের কোনো সদুত্তর না দিয়েই চেয়ারম্যান ও বিধায়ক সভা ছেড়ে বেরিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হন সাংবাদিকরা। বর্ধমান শহরের বাসিন্দারাও রাস্তাঘাট ও পুকুর সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button