Burdwan Road Condition || বর্ধমানের রাস্তা আর মঙ্গলগ্রহের মধ্যে মিল কোথায়??
বর্ধমানের রাস্তা আর মঙ্গলগ্রহের মধ্যে মিল কোথায়??
Burdwan Road Condition || না না আপনি ভুল ভাবছেন, এটা নাসা র পাঠানো মঙ্গল গ্রহের পৃষ্ঠের ছবি না।
এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার রোগী ও রোগীর স্বজনরা বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য যাতায়াত করেন।
এই রাস্তাটা আছে, জি টি রোড এ রাজকলেজ মোড় থেকে বর্ধমান হাসপাতাল যাবার রাস্তা।
এলাকা বাসী দের মতে সারা বছর এই রকম ই থাকে। বর্ষাকালে তো রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। অনেকের মতে বর্ধমান শহরের থেকে যে কোন গ্রামের রাস্তা অনেক গুন ভালো। এমনই রাস্তা দেখা যায় কৃষ্ণসায়র পার্কের কাছে।
Burdwan Road Condition || তবে কি বর্ধমানের সমস্তা রাস্তার হাল কি বেহাল?? না। আপনি যে রাস্তার ছবি দেখছেন, তার পাশেই রসিকপুরের আছে ঝা চকচকে রাস্তা। এলাকা বাসি মতে রসিকপুর এলাকায় বড় বড় নেতা থাকায় ওখানকার রাস্তা সময় মত মেরামত হয়। আর রোগীদের জন্য বরাদ্দ রাস্তার কোন পরিবর্তন হয়না।



