Job
পিএসসি-র নতুন সুখবর! মিউনিসিপ্যালিটিতে ড্রাফটসম্যানের চাকরি

পিএসসি-র নতুন সুখবর! মিউনিসিপ্যালিটিতে ড্রাফটসম্যানের চাকরি
পশ্চিমবঙ্গ সরকারি চাকরির দরজা আবারও খুলে যাওয়ার আশায় চাকরিপ্রার্থীরা উৎসাহিত। পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সম্প্রতি একটি শর্ট নোটিফিকেশন জারি করেছে, যেখানে মিউনিসিপ্যালিটির দপ্তরে ড্রাফটসম্যান নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।
গত কয়েক বছর ধরে নিয়োগ দুর্নীতি ও অন্যান্য কারণে রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিছুটা স্থবির ছিল। তবে বছরের শেষে পিএসসি-র এই নতুন উদ্যোগ চাকরিপ্রার্থীদের মনে আশার আলো জ্বালিয়েছে।
চাকরিপ্রার্থীদের উচিত পিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করা এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করা। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে, আবেদনের সময়সীমা, আবেদন পদ্ধতি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানা যাবে।



