Business & EconomyState News

দানা চড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য মুখ্যমন্ত্রীর বড় সিদ্ধান্ত, শস্যবিমা সময়সীমা বাড়ল

WhatsApp Group Join Now

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ঘোষণা

দানা ঘূর্ণিঝড়ের প্রকোপে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে চাষিরা বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার এক বড় সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, বাংলা শস্যবিমায় নাম নথিভুক্ত করার সময়সীমা আরও এক মাস বাড়িয়ে ৩১ নভেম্বর করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দানার কারণে যাদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সকলেই শস্যবিমার সুবিধা পাবেন। তিনি আধিকারিকদের কাছে ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা চেয়েছেন এবং কৃষি দফতরের সচিবকে নির্দেশ দিয়েছেন, যাতে কেউই এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। ক্ষতিগ্রস্ত জমির সঠিক জরিপ করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে

প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে চাষিরা বাংলা শস্যবিমা যোজনার মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণ পেতে পারেন। এই যোজনায় ইতিমধ্যেই কয়েক লক্ষ চাষি নাম নথিভুক্ত করেছেন। এবার নতুন করেও নাম নথিভুক্ত করার সুযোগ দেওয়া হয়েছে।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে

দানার কারণে আউশ ধানের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য জেলায়ও ধান কাটা চলছে। ধান নষ্ট হলে শস্যবিমার অধীনে ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে রাজ্যের কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button