Sports

ধোনির শেষ ম্যাচ চেন্নাইয়েই হবে! দলের কর্তার দাবি

WhatsApp Group Join Now

ধোনির শেষ ম্যাচ চেন্নাইয়েই হবে! দলের কর্তার দাবি

 আইপিএলের মহানায়ক মহেন্দ্র সিং ধোনি কি আগামী বছরই ক্রিকেটের মাঠ ছাড়বেন? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথনের মতে, যখনই ধোনি ক্রিকেট থেকে অবসর নেবেন, তখন তাঁর শেষ ম্যাচটি হবে চেন্নাইয়ের মাঠে।

চার কোটি টাকায় ‘আনক্যাপড’ ক্রিকেটার হিসাবে চেন্নাইয়ের দলে জায়গা পেয়েছেন ধোনি। এই সিদ্ধান্তের পর থেকেই তাঁর অবসর নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিশ্বনাথন বলেন, “মাহি ভাই সবকিছু নিজের মধ্যেই রাখেন, আর একেবারে শেষ মুহূর্তে তা বেরিয়ে আসে। চেন্নাইয়ের প্রতি ধোনির আবেগ, ওর প্রতি সমর্থকদের ভালবাসা এবং আগের এক সাক্ষাৎকারে চেন্নাইয়ে শেষ ম্যাচ খেলার প্রসঙ্গ উল্লেখ করে বলতে পারি, চিপকেই ওর শেষ ম্যাচ খেলার সম্ভাবনা।”

ধোনি নিজেও আগে বলেছিলেন যে, তিনি ক্রিকেটকে উপভোগ করতে চান। আড়াই মাসের আইপিএলের জন্য ন’মাস ফিট থাকতে হয়, তাই পরিকল্পনা করা জরুরি।

চেন্নাই সুপার কিংসের ফ্যানদের জন্য এই খবর একদিকে যেমন আনন্দের, অন্যদিকে বিদায়ের দুঃখও আছে। কারণ, ধোনি ছাড়া চেন্নাই আর আগের মতো হবে না।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button