Burdwan News

ECIL Recruitment 2024 :: ইসিআইএল-এ ৬৪টি পদে নিয়োগ: ৫৫ হাজার টাকা পর্যন্ত বেতন

WhatsApp Group Join Now

ইলেক্ট্রনিক্স কর্পোরেশনে ৬৪টি পদে নিয়োগ: ৫৫,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন

কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে পোস্টিং

 ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল) নির্ধারিত মেয়াদের জন্য কর্মী নিয়োগ করবে। কেন্দ্রের পারমাণবিক শক্তি দফতরের অধীনস্থ এই সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত জানতে:  ওয়েবসাইট দেখুন।

https://www.pw.live/exams/ae-je-exam/ecil-recruitment-2024/

On line application form given below:

https://www.pw.live/exams/wp-content/uploads/2024/08/Application_FormR.pdf

কোন কোন পদে নিয়োগ?

সংস্থায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার অন কন্ট্র্যাক্ট, টেকনিক্যাল অফিসার বা অফিসার অন কন্ট্র্যাক্ট, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার অন কন্ট্র্যাক্ট এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অন কন্ট্র্যাক্ট পদে মোট ৬৪টি শূন্যপদ রয়েছে।

কোথায় হবে পোস্টিং?

নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, নয়া দিল্লি, মুম্বই, হায়দরাবাদ-সহ দেশের বিভিন্ন শহরে।

কী কী যোগ্যতা থাকতে হবে?

বিভিন্ন পদের জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৫/ ৩০/ ৩৩ বছর। সংরক্ষিতদের জন্য কিছুটা ছাড় থাকবে। পদ অনুযায়ী, নিযুক্তদের মাসে ৫৫,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হবে।

প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ে বিই/ বিটেক ডিগ্রির পাশাপাশি তিন বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকা জরুরি। বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।

কখন হবে ইন্টারভিউ?

আগামী ৪, ৫, ৭ এবং ১১ নভেম্বর বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এর মধ্যে কলকাতায় সংস্থার পার্ক স্ট্রিটের অফিসে ইন্টারভিউ হবে আগামী ৭ নভেম্বর।

কিভাবে আবেদন করবেন?

ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সকাল ৯টা নাগাদ যথাস্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button