CBI Law Intern Recruitment :: CBI-এ LAW’ ইন্টার্নশিপ নিয়োগ
CBI Law Intern Recruitment :: সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (CBI) তাদের “ল’ ইন্টার্নশিপ স্কিম-২০২৫”-এর আওতায় ৩০ জন ভারতীয় আইন শিক্ষার্থী নিয়োগ করতে চলেছে। নির্বাচিত ইন্টার্নরা দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, লখনউ এবং বেঙ্গালুরুতে CBI-র অফিসারদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সংস্থার ভিতরের ডেটা সংগ্রহ ও বিশ্লেষণের কাজে সহায়তা করবেন।
মোট পদের সংখ্যা:
৩০ জন ল’ ইন্টার্ন নিয়োগ করা হবে।
কাজের স্থান:
দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, লখনউ এবং বেঙ্গালুরু।
যোগ্যতা:
-
আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
-
আবেদনকারীকে স্বীকৃত আইন বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটে স্নাতক স্তরের আইন কোর্সে অধ্যয়নরত হতে হবে।
কোর্স অনুযায়ী যোগ্যতা:
-
৫ বছরের ইন্টিগ্রেটেড LLB কোর্স: আবেদনকারীকে অবশ্যই ৮ম সেমিস্টার সম্পন্ন বা অধ্যয়নরত হতে হবে।
-
৩ বছরের LLB কোর্স: আবেদনকারীকে অবশ্যই ৪র্থ সেমিস্টার সম্পন্ন বা অধ্যয়নরত হতে হবে।
ইন্টার্নশিপের শর্তাবলী:
-
এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য কোনো বেতন প্রদান করা হবে না।
-
থাকা ও যাতায়াতের ব্যবস্থা ইন্টার্নদের নিজস্ব খরচে করতে হবে।
-
CBI কোনও প্রকার চিকিৎসা বা অতিরিক্ত সুবিধা প্রদান করবে না।
-
ইন্টার্নশিপ শেষ হওয়ার পর CBI-তে নিয়মিত চাকরির কোনো নিশ্চয়তা থাকবে না।
-
ইন্টার্নরা তদন্ত, আদালতের কেস প্রস্তুতি, সাক্ষী জিজ্ঞাসাবাদ, প্রমাণাদি উপস্থাপন ইত্যাদি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা লাভ করবেন।
-
ইন্টার্নদের “গোপনীয়তার শপথ” (Oath of Secrecy) স্বাক্ষর করতে হবে।
সময়কাল:
এই ইন্টার্নশিপের মেয়াদ ৩ মাস থেকে ৬ মাস পর্যন্ত হতে পারে।
READ MORE :: UPSC Recruitment 2025 || ৪০টি বিজ্ঞানী, প্রশিক্ষণ আধিকারিক এবং অন্যান্য পদে নিয়োগ
আবেদন করার পদ্ধতি:
-
আবেদন করতে হবে CBI-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে: CLICK HERE
- OFFICIAL NOTIFICATION
-
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ মে, ২০২৫
আবেদন করার পূর্বে যে সমস্ত নথি প্রস্তুত রাখতে হবে (সর্বোচ্চ ২MB করে):
-
প্রার্থীর ছবি (.jpg ফরম্যাটে)
-
প্রার্থীর স্বাক্ষরের স্ক্যান কপি (.jpg ফরম্যাটে)
-
জন্মতারিখের প্রমাণপত্র (.pdf ফরম্যাটে)
-
১০ম শ্রেণি থেকে বর্তমান পর্যন্ত সকল মার্কশিট (.pdf ফরম্যাটে)
-
প্রার্থীর বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট
-
প্রিন্সিপাল/HoD কর্তৃক ইন্টার্নশিপের সুপারিশপত্র (কমপক্ষে ৩ মাসের জন্য)
CBI Law Intern Recruitment আরও তথ্যের জন্য যোগাযোগ:
CBI Academy, ফোন নম্বর: 0120-2782985 to 988, এক্সটেনশন-233 (সোমবার থেকে শুক্রবার, অফিস সময়ে)
এই ইন্টার্নশিপ আইন শিক্ষার্থীদের জন্য এক অনন্য সুযোগ, যেখানে তারা দেশের শীর্ষ তদন্ত সংস্থার কাজের সাথে সরাসরি যুক্ত হয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।



