Burdwan News

পূর্ব বর্ধমানে আবারও ভাঙলো পুলিশি ব্যারিকেড

WhatsApp Group Join Now

পূর্ব বর্ধমানে আবারও ভাঙলো পুলিশি ব্যারিকেড

সেখ এবাদত ইসলাম,পূর্ব বর্ধমান: – পূর্ব বর্ধমানে আবারও ভাঙলো পুলিশি ব্যারিকেড। সিপিআইএমের আইন অমান্য কর্মসূচিতে পুলিশের সাথে ধস্তাধস্তি ভাঙলো পুলিশি ব্যারিকেড। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সিপিএমের তরফে গৃহীত আইন অমান্য কর্মসূচি। মঙ্গলবার এর কর্মসূচিতে রীতিমতো রণক্ষেত্রের চেহারা দেখা যায় সিপিএমের কর্মী সমর্থকদের মধ্যে। শহর বর্ধমানের বাদামতলায় পুলিশের তরফে দেওয়া ব্যারিকেড কার্যত ভেঙে গুঁড়িয়ে দিতে দেখা যায়। কেন্দ্রীয় সরকারের শ্রম কোড বাতিল,স্মার্ট মিটার বাতিল, দেশের সমস্ত কলকারখানা চালু, বেকারদের চাকরি, সন্দেশখালি ইসু, সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকারকে গ্রেফতারের প্রতিবাদে সিপিএমের তরফে আইন অমান্য আন্দোলন কর্মসূচি গৃহীত হয় বলে জানা গেছে । মঙ্গলবার সিপিআইএমের কর্মসূচি কার্যত রণক্ষেত্রের আকার নেয় শুরুতেই।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button