Education

PhD Admission 2024 :: কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পিএইচডি করার সুযোগ!

WhatsApp Group Join Now

কলকাতা, মুম্বই, কল্পাক্কম ও ইনদোরে গবেষণার সুবিধা

বিজ্ঞান গবেষণায় নতুন দিগন্ত খুলে দিল ইউজিসি ও ডিএই

 বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে দেশের তরুণদের জন্য একটি নতুন দ্বার খুলে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জি (ডিএই)। এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৬টি পিএইচডি আসনের জন্য আবেদন শুরু হয়েছে।

কোন কোন বিষয়ে গবেষণা করা যাবে?

এই পিএইচডি প্রোগ্রামে মাইক্রোস্কপি, থিয়োরিটিক্যাল কনডেন্সড ম্যাটার ফিজ়িক্স, কেমিক্যাল সায়েন্সেস, ফিজ়িক্স অফ কোয়ান্টাম ম্যাগনেটস, টোপোলজিক্যাল মেটিরিয়ালস, ন্যানোস্ট্রাকচারড মেটিরিয়ালস, এনার্জি মেটিরিয়ালস সহ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।

কোথায় করতে হবে পড়াশোনা?

দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই পিএইচডি করার সুযোগ রয়েছে। যেমন, কলকাতা, মুম্বই, কল্পাক্কম এবং ইনদোর।

কাদের আবেদন করা যাবে?

পদার্থবিজ্ঞান, রসায়ন, বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই আবেদন করতে পারবেন। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) এবং গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক।

কীভাবে আবেদন করতে হবে?

আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে। আগ্রহী প্রার্থীরা ৬ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময় বৈধ ফোন নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করা আবশ্যক। কারণ এই দুই যোগাযোগ মাধ্যমেই বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ সম্পর্কিত তথ্য দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা মূল বিজ্ঞপ্তিটি দেখে আরও বিস্তারিত জানতে পারবেন।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button