Job

IOCL Job Vacancy 2024 :: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নেট উত্তীর্ণদের জন্য সুবর্ণ সুযোগ!

WhatsApp Group Join Now

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নেট উত্তীর্ণদের জন্য সুবর্ণ সুযোগ!

 কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে (আইওসিএল) কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, গণজ্ঞাপন এবং সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং ২০২৩ সালের ইউজিসি নেট উত্তীর্ণ প্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।

কী কী যোগ্যতা দরকার?

  • শিক্ষাগত যোগ্যতা: গণজ্ঞাপন বা সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০২৩ সালের ইউজিসি নেট উত্তীর্ণ হওয়া।
  • অভিজ্ঞতা: অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা।
  • বয়স: ২৮ বছরের মধ্যে।

কী কাজ করতে হবে?

নিযুক্ত ব্যক্তিদের কর্পোরেট কমিউনিকেশন প্রফেশনাল হিসেবে কাজ করতে হবে।

কত টাকা বেতন?

নিযুক্তদের প্রতি মাসে ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ২৭ নভেম্বর।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button