State News

কৃষকদের জন্য সুখবর! পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পে মাসিক ভাতা

WhatsApp Group Join Now

রাজ্যের কৃষকরা এবার মাসে ১০০০ টাকা করে পাবেন, জানুন কীভাবে আবেদন করবেন

পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য একটি নতুন সুবিধা যোগ করেছে। রাজ্যের কৃষকরা এবার মাসে ১০০০ টাকা করে ভাতা পাবেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের আর্থিক অবস্থা উন্নত করতে চায়।ভারতবর্ষ একটি কৃষিপ্রধান দেশ। কৃষকরা আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড। তবে অনেক সময়ই শোনা যায়, সারা বছর অক্লান্ত পরিশ্রম করলেও সংসার টানতে গিয়ে হিমশিম খেয়ে যান অনেক কৃষক। এবার তাই তাঁদের পাশে দাঁড়িয়ে নতুন প্রকল্প চালু করেছে পশচিমবঙ্গ সরকার। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে উপভোক্তাদের।

যোগ্যতা:

  • বয়স: আবেদনকারীর বয়স ৬০ বছরের অধিক হতে হবে। তবে তফশিলি জাতি ও উপজাতির শ্রেণির ক্ষেত্রে ৫৫ বছর হলেও অ্যাপ্লাই করা যাবে।
  • জমি: আবেদনকারী কৃষকের নামে সর্বাধিক ১ একর জমি থাকতে পারে। ভূমিহীন খেমায়ুর হলেও এই স্কিমে আবেদন করা যাবে।
  • বাসস্থান: আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা অন্তত ১০ বছর থাকতে হবে।
  • অন্যান্য: কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে আগেই যদি কোনও ভাতা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।

আবেদন প্রক্রিয়া:

  • অফলাইন: স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস কিংবা মহকুমা অফিসে গিয়ে আবেদন করা যাবে।
  • অনলাইন: অনলাইন থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে।

জরুরি নথিপত্র:

  • আধার কার্ড অথবা রেশন কার্ড
  • জমির মালিকানার প্রমাণপত্র
  • শারীরিক অক্ষমতা থাকলে তার শংসাপত্র
  • স্থানীয় অঞ্চল প্রধানের শংসাপত্র
  • ব্লক উন্নয়ন আধিকারিকদের থেকে অন্য স্কিমে টাকা না পাওয়ার সার্টিফিকেট
  • ব্যাঙ্কের পাসবই
  • অ্যাক্টিভ মোবাইল নম্বর
WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button