Business & Economy

GST Collections November || রাজ্যে জিএসটি বৃদ্ধির হার ৬ শতাংশ সারা ভারতে ৯.৩৮ শতাংশ

WhatsApp Group Join Now

রাজ্যে জিএসটি বৃদ্ধির হার ৬ শতাংশ সারা ভারতে ৯.৩৮

2023 এ নভেম্বরের তুলনায় 2024 এর জিএসটি আদায় বাড়লো পশ্চিমবঙ্গের 2023 এর নভেম্বরে ওয়েস্ট বেঙ্গলের জিএসটি আদায় এর পরিমাণ ছিল 4,915 কোটি টাকা, ২০২৪ নভেম্বরে তা বেড়ে বেড়ে হয়েছে 5,206 কোটি টাকা, গত বছরের নভেম্বরের তুলনায় যা 6% বেশি।

সারা ভারতবর্ষে নভেম্বর 2023 এ জিএসটি আদায় এর পরিমাণ ছিল 1,27,695 কোটি টাকা এবছর অর্থাৎ নভেম্বর 2024 এ 9.38% বেড়ে জিএসটি আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে 1 লক্ষ 39 হাজার 678 কোটি টাকা।

গত বছর 2023 নভেম্বরের তুলনায় জিএসটি বৃদ্ধির হার সবচেয়ে বেশি সিকিম রাজ্যে গত বছর নভেম্বরের তুলনায় এবছর নভেম্বরে সিকিম রাজ্যের জিএসটি র পরিমাণ 52% বৃদ্ধি পেয়েছে। গত বছর নভেম্বরে সিকিমের মোট জিএসটির পরিমাণ ছিল 234 কোটি টাকা এবছর নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে 356 কোটি।

জিএসটি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী: নভেম্বরে জিএসটি আদায়ের শীর্ষে আছে মহারাষ্ট্র 29,948 কোটি টাকা দ্বিতীয় স্থানে আছে কর্ণাটক 13,722  কোটি টাকা এবং তীর্থস্থানে আছে গুজরাট 12,192 কোটি টাকা।

বিস্তারিত জানার জন্য জিএসটি ওয়েবসাইট চেক করতে পারেন বা নিচের দেয়া লিংকে ক্লিক  করুন:

https://tutorial.gst.gov.in/downloads/news/approved_monthly_gst_data_for_publishing_nov_2024.pdf

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button