NICL Recruitment 2024 :: ন্যাশনাল ইনশ্যোরেন্সে ৫০০ পদে নিয়োগ! পশ্চিমবঙ্গে ৫৮টি পদ

এনআইসিএলে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করুন
রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা ন্যাশনাল ইনশ্যোরেন্স কোম্পানি লিমিটেড (এনআইসিএল) একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা করেছে। বিভিন্ন রাজ্যে মোট ৫০০টি পদে নিয়োগ করা হবে, যার মধ্যে পশ্চিমবঙ্গে ৫৮টি পদ রয়েছে।
কোন পদে নিয়োগ: এনআইসিএলে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট পদে। নিযুক্তদের প্রথম ছয় মাস প্রবেশনকাল হিসেবে বিবেচিত হবে।
যোগ্যতা:
- কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
- স্থানীয় ভাষায় দক্ষতা।
আবেদন: আগ্রহী প্রার্থীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১১ নভেম্বর। সংরক্ষিত ও অসংরক্ষিত শ্রেণির জন্য আবেদন ফি যথাক্রমে ১০০ টাকা ও ৮৫০ টাকা।
বেতন: নিযুক্তদের মাসিক বেতন ২২,৪০৫ টাকা থেকে ৬২,২৬৫ টাকার মধ্যে হবে। এর পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধাও পাওয়া যাবে।
পরীক্ষা: আবেদনকারীদের অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা, অনলাইন মেন পরীক্ষা এবং আঞ্চলিক ভাষায় দক্ষতা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কলকাতা সহ দেশের অন্যান্য শহরে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত জানতে: নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইট দেখুন।
https://www.careerpower.in/blog/nicl-assistant-recruitment-2024


