Burdwan NewsHealth News

ঘন্টায় আধঘন্টা, জানু নমন আসনে দূর করুন বাতের যন্ত্রণা

WhatsApp Group Join Now

ঘন্টায় আধঘন্টা, জানু নমন আসনে দূর করুন বাতের যন্ত্রণা

 দুর্গাপুজোর আগে শরীর চাঙ্গা রাখতে অনেকেই জিমে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যস্ততার কারণে বাড়িতেই কিছু সহজ যোগাসন অভ্যাস করা যেতে পারে। তেমনই একটি আসন হল জানু নমন। এই আসন নিয়মিত করলে হাঁটুর কোয়াড্রিসেপস পেশি সবল হবে। ফলে হাঁটুর অস্থিসন্ধিতে কম চাপ পড়বে। এর ফলে হাঁটুর অস্থিসন্ধির নমনীয়তা বাড়বে। নি-জয়েন্টে থাকা বিশেষ ফ্লুইড (যা হাঁটুকে নানান ঘাত-প্রতিঘাত থেকে বাঁচায়) নিঃসরণ স্বাভাবিক থাকবে এবং হ্যামস্ট্রিং ভাল থাকবে। এই আসন অভ্যাস করলে হাঁটুর ক্ষয়জনিত বাত অস্টিয়োপোরোসিস প্রতিরোধ করা যায়।

কী ভাবে করবেন:

  • ম্যাটের উপর দুই পা টানটান করে ছড়িয়ে শিরদাঁড়া সোজা করে বসুন। এ বার ডান পা হাঁটু থেকে ভাঁজ করুন। দু’হাতের আঙুল ইন্টারলক করে ঊরুর পিছন থেকে ভাঁজ করা হাঁটু বুকে ঠেকিয়ে রাখুন। তবে কোনও অবস্থাতেই জোর করবেন না।
  • বাঁ পায়ের হাঁটু ভাঁজ না করে মাটির উপরে টানটান করে রাখুন। কোনও চাপ দেবেন না।
  • এ বারে হাত ছেড়ে পাশে রাখুন ও পা সোজা করে মাটি থেকে কিছুটা উপরে তুলে সোজা করে রাখুন। তার পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। এক রাউন্ড সম্পূর্ণ হল। এই ভাবে ৫-৭ রাউন্ড অভ্যাস করতে হবে। ডান পায়ের জন্যে। পা ভাঁজ করার সময় শ্বাস ছাড়বেন ও সোজা করার সময় শ্বাস নেবেন।
  • একই নিয়মে বাঁ পা ভাঁজ করে ও সোজা করে অভ্যাস করতে হবে। অভ্যাস করার পর কিছু ক্ষণ চোখ বন্ধ করে রাখুন। আসন করার সময় হাঁটুর দিকে মনোযোগ দেবেন।

কেন করবেন:

নিয়মিত জানু নমন আসন করলে হাঁটুর সমস্যা কমবে এবং শরীর চাঙ্গা থাকবে।  হাঁটুর কোয়াড্রিসেপস পেশি সবল করতে এই আসন নিয়মিত অভ্যাস করবেন।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button