Job

CSIR Recruitment 2024 ;; ন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে বিজ্ঞানী নিয়োগ, আবেদন শুরু

WhatsApp Group Join Now

উদ্ভিদবিদ্যা, পরিবেশ বিজ্ঞানসহ বিভিন্ন শাখার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ ন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উদ্ভিদবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, বায়োটেকনোলজি সহ বিভিন্ন শাখায় যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে মোট সাত জনকে নিয়োগ করবে। নির্বাচিত প্রার্থীরা প্ল্যান্ট ইকোলজি, এনভায়রনমেন্টাল টেকনোলজিস, বটানিক্যাল গার্ডেন, প্ল্যান্ট কনজ়ারভেশন অ্যান্ড অ্যাগ্রোটেকনোলজিস, প্ল্যান্ট জেনেটিক্স রিসোর্সেস অ্যান্ড ইমপ্রুভমেন্ট শাখায় কাজ করবেন।

যোগ্যতা: উদ্ভিদবিদ্যা, প্ল্যান্ট সায়েন্সেস, এনভায়রনমেন্টাল সায়েন্স, রসায়ন, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি, প্ল্যান্ট ইকোলজি, ফরেস্ট্রি, বায়োটেকনোলজি, জেনেটিক্স, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, বায়োকেমিস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে ২৪ ও ২৫ অক্টোবর সকাল ১০টার মধ্যে ইনস্টিটিউটের লখনউ কার্যালয়ে উপস্থিত হতে হবে। নির্বাচন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে হবে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button