Burdwan NewsEducation

শিক্ষক দিবসে ১৬ লক্ষ ছাত্রছাত্রীর হাতে ১০ হাজার টাকা! ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে নতুন আপডেট

WhatsApp Group Join Now

 শিক্ষক দিবসে ১৬ লক্ষ ছাত্রছাত্রীর হাতে ১০ হাজার টাকা! ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে নতুন আপডেট

 একাদশ-দ্বাদশের পড়ুয়ারা পাবেন ট্যাব বা মোবাইল কেনার জন্য অর্থ

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সুখবর! রাজ্য সরকারের জনপ্রিয় ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে নতুন আপডেট এল। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ লক্ষ ছাত্রছাত্রীর হাতে ১০ হাজার টাকা করে তুলে দেবেন। এই অর্থ দিয়ে তারা ট্যাব বা মোবাইল ফোন কিনতে পারবে।

এবার থেকে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরাও এই সুবিধা পাবে। এর আগে কেবলমাত্র দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদেরই এই সুযোগ দেওয়া হত। সরকারি ও সরকার পোষিত স্কুল, মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সুবিধা পাবে।

মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে ছাত্রছাত্রীরা ডিজিটাল শিক্ষার সুযোগ পাবেন এবং তাদের পড়াশোনা আরও ভালোভাবে করতে পারবেন।

বিস্তারিত:

  • তারিখ: ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবস
  • পরিমাণ: ১০,০০০ টাকা প্রতি ছাত্রছাত্রী
  • লক্ষ্য: ১৬ লক্ষ ছাত্রছাত্রী
  • শ্রেণী: একাদশ ও দ্বাদশ
  • উদ্দেশ্য: ডিজিটাল শিক্ষা প্রসার
WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button