Business & Economy

ভারতের পেট্রোলিয়াম মানচিত্রে এবার বাংলা: অশোকনগর নিয়ে বিরাট আপডেট দিলেন মমতা

WhatsApp Group Join Now
ভারতের পেট্রোলিয়াম মানচিত্রে এবার বাংলা: অশোকনগর নিয়ে বিরাট আপডেট দিলেন মমতা

অশোকনগরে তেল উত্তোলন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশোকনগরে তৈল উত্তোলন নিয়ে বড় আপডেট দিয়েছেন। তিনি জানান, ওএনজিসিকে জমি দেওয়া হয়েছে এবং তারা সাফল্যের সঙ্গে তেলের সন্ধান পেয়েছে। গ্যাসেরও সন্ধান পাওয়া গেছে। এগুলি বাণিজ্যিকভাবে উত্তোলন করা হবে। রাজ্য সরকার ওএনজিসিকে সবরকমভাবে সহযোগিতা করছে। ভারতের পেট্রোলিয়ামের মানচিত্রে এবার বাংলা থাকবে।

মুখ্যমন্ত্রী জানান, এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির বিনিয়োগ প্রস্তাব এসেছে। ২০টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন। এবারের বিজিবিএসে তাৎপর্যপূর্ণ সাফল্য এসেছে। অতিথি দেশের তরফে বাংলাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১১ সাল থেকে রাজ্যে বেকারত্ব কমছে। ড্রপ আউট রেট কমেছে। রাজ্য সরকার বেকারদের চাকরি দেওয়ার কাজ চালিয়ে যাবে।অশোকনগরে ওএনজিসি তেলের সন্ধান পেয়েছিল ২০২২ সালের জুলাই মাসে। প্রাথমিকভাবে বাইগাছিতেই প্রথম খনিজ সামগ্রীর সন্ধান মিলেছিল। এরপর সেখান থেকে প্রায় তিন কিমি দূরে ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দৌলতপুর এলাকায় তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় ওএনজিসি। এরপর সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। শেষ পর্যন্ত সবদিক বিবেচনা করে সেই এলাকা থেকেও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ১৫ বিঘা জায়গার উপর এই প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কেন্দ্র তৈরি হয়। এটি দ্বিতীয় ইউনিট।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button