Burdwan News

কালনা-শান্তিপুর সেতু: কাজ কবে শুরু হবে?

WhatsApp Group Join Now

কালনা-শান্তিপুর সেতু: কাজ কবে শুরু হবে?

ভাগীরথী নদীর উপর কালনা ও নদিয়ার শান্তিপুরের মধ্যে সেতু তৈরির কাজ এখনও শুরু হয়নি। ২০১৭ সালে এই সেতুটি তৈরির কথা ঘোষণা করা হয়েছিল এবং ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২০২২ সালের মধ্যে সেতু তৈরি হয়ে যাবে। কিন্তু এখনও সেতু নির্মাণে হাত পড়েনি।

সেতুর জন্য জমি কেনার কাজ প্রায় শেষ হয়ে গেলেও, প্রশাসনিক উদ্যোগের অভাবে কাজ শুরু হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। তবে জেলা প্রশাসন এই অভিযোগ মানতে চায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের পরে কালনার চার মৌজায় আর জমি কেনা হয়নি। বছর দুয়েক আগে সেতু যে জমির উপর দিয়ে হবে, সেখানে খুঁটি পেতে চিহ্নিত করে দেওয়া হয়। ২০২৪ সালের জুলাইয়ে যাঁরা সেতুর জন্য জমি বিক্রি করেছেন, তাঁদের জমিতে থাকা গাছ কেটে নিতে বলা হয়। কেউ কেউ সেতুর এলাকায় থাকা বাড়িও সরিয়ে নেন। তার পরে আর কোনও উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ।

নানা সূত্রের দাবি, এখন কাজ শুরু হলে বরাদ্দ বেড়ে দ্বিগুণের বেশি হবে। বিপুল অর্থ এখন সেতু তৈরির প্রধান অন্তরায়। প্রশাসনের এক কর্তার দাবি, ‘‘সেতু তৈরির জন্য এক বার দরপত্র হয়েছিল। পরে তা বাতিল হয়ে যায়। নতুন করে দরপত্রের কথা শোনা যায়নি।’’

সম্প্রতি কালনায় এসে জেলাশাসক আয়েষা রানি এ বলেন, ‘‘শুনেছি উল্টো দিকে কিছুটা জমি কেনা বাকি রয়েছে। ক্রমে কাজ এগোবে।’’ মহকুমাশাসক (কালনা) শুভম আগরওয়াল জানান, চার মৌজায় প্রায় ৯৮ শতাংশ জমি কেনা হয়ে গিয়েছে। আইন জটিলতা-সহ কিছু কারণে বাকি জমি কেনা বাকি রয়েছে। জমি কেনার রিপোর্ট জেলায় পাঠানো হয়েছে। সেতুর জন্য পরবর্তী কোনও নির্দেশ এলে দ্রুত পালন করা হবে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button