Science & Technology

“রাতবিরেতে নিরাপদ যাত্রা: ইনড্রাইভের নারী ড্রাইভাররা নতুন সূচনা”

WhatsApp Group Join Now

: ইনড্রাইভের ‘ড্রাইভিং নারী’: কলকাতায় নারীর ক্ষমতায়নের নতুন অধ্যায়

 ইনড্রাইভ, একটি বৈশ্বিক মোবিলিটি প্ল্যাটফর্ম, রক্ষা ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কলকাতায় ‘ড্রাইভিং নারী’ প্রোগ্রাম চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে মহিলাদের ড্রাইভিংকে পেশা হিসেবে গ্রহণ করার সুযোগ করে দেওয়া হবে। ইনড্রাইভ বৈদ্যুতিক স্কুটি, ড্রাইভিং প্রশিক্ষণ এবং অন্যান্য সুবিধা প্রদান করে মহিলাদের আর্থিক স্বাধীনতা অর্জন করতে সাহায্য করবে। এই উদ্যোগটি কেবল মহিলাদের ক্ষমতায়নই করবে না, বরং শহরে পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থা গড়ে তুলতেও সহায়তা করবে। ইনডাইভ এর প্যাসিফিক কমিউনিকেশন লিড পবিতা নন্দা আনন্দ মহিলাদের পেশাদার ড্রাইভার হতে উৎসাহিত করেছেন। তিনি এও বলেছেন এই প্রোগ্রামের অধীনে সকল মহিলাদের সক্রিয় বৈদ্যুতিক স্কুটি প্রদান করা হবে। ইনড্রাইভ-এর দক্ষিণ এশিয়ার জিটিএম ম্যানেজার অভিক কর্মকার বলেন, ‘ড্রাইভিং নারী ইনড্রাইভ-এর একটি উদ্যোগ, যা মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে। ইনড্রাইভ-এর ভারতীয় কান্ট্রি ম্যানেজার প্রতীপ মজুমদার বলেন, ‘মহিলারা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখাচ্ছেন এবং ড্রাইভিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন।অভিনেতা বিক্রান্ত ম্যাসি ইনড্রাইভ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর  বলেন,’ড্রাইভিং নারী প্রচারাভিযান হল ইনড্রাইভ-এর সামাজিক দায়িত্ব পালন করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button