Business & Economy

কলকাতায় মহাকাশ গবেষণার জন্য উন্নতমানের কাচ তৈরি

WhatsApp Group Join Now

 ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-র গবেষণার কাজে প্রয়োজনীয় উন্নতমানের অপটিক্যাল গ্লাস এবার কলকাতাতেই তৈরি হবে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই) এই উন্নতমানের কাচ তৈরির উদ্যোগ নিয়েছে।

২৭তম আন্তর্জাতিক কংগ্রেস অন গ্লাস (আইসিজি) সম্মেলনের আগে এই তথ্য জানানো হয়েছে। সিজিসিআরআই সূত্রে জানা গেছে, ইসরোর গবেষণার কাজে প্রয়োজনীয় উন্নতমানের অপটিক্যাল গ্লাস আগে জার্মানি থেকে আমদানি করতে হত। এতে অনেক খরচ বেড়ে যেত। এবার কলকাতাতেই এই কাচ তৈরি হওয়ায় জার্মানির উপর নির্ভরতা কমবে।

সিজিসিআরআইয়ের স্পেশ্যালিটি গ্লাস বিভাগের সিনিয়র প্রিন্সিপাল সায়েন্টিস্ট আতিয়ার রহমান মোল্লা জানিয়েছেন, “কাচ সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই ২০ কোটি টাকা মূল্যের একটি প্রকল্প আমরা পেয়েছি। যা দিয়ে একটি প্ল্যান্ট-ও স্থাপন করা হয়েছে।” তিনি আরও জানান, ইতিমধ্যেই পাঁচ প্রকারের অপটিক্যাল গ্লাস তৈরি করা হয়েছে। ইসরোর চাহিদা অনুযায়ী ওই গ্লাস সরবরাহ করা হচ্ছে।

আইসিজির ২৭তম আন্তর্জাতিক অনুষ্ঠানে ২০টি দেশের ১৫০ জন আন্তর্জাতিক প্রতিনিধি-সহ মোট ৫৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলন সভাপতি সীতেন্দু মণ্ডল জানিয়েছেন, এই আয়োজনের মূল লক্ষ্য কাচ প্রযুক্তির গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলি সমাধান করার পাশাপাশি এবং সম্ভাবনাময় সুযোগগুলি অনুসন্ধান করা। একই সঙ্গে বিশ্বব্যাপী খ্যাতনামা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে সহযোগিতা গড়ে তোলা, যা উন্নত গবেষণা, উদ্ভাবন এবং ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে সহায়ক হবে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button