Sports

রিয়ালে অস্বস্তিতে এমবাপে: কোচের ট্যাক্টিক্সে ফাঁস ফরাসি তারকা

WhatsApp Group Join Now

রিয়ালে অস্বস্তিতে এমবাপে: কোচের ট্যাক্টিক্সে ফাঁস ফরাসি তারকা

 ফুটবলের বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া খেলোয়াড়দের মধ্যে অন্যতম কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে এসে পড়েছেন। কিন্তু স্প্যানিশ জায়ান্টদের হয়ে খেলতে গিয়ে তিনি যেন কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছেন না। চার মাসের মধ্যেই রিয়াল মাদ্রিদে অস্বস্তিতে পড়েছেন ফরাসি এই তারকা।

প্যারিস সেন্ট জার্মেই থেকে রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই এমবাপে মূলত সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলানো হচ্ছে। কিন্তু এই পজিশনে তিনি তেমন একটা স্বচ্ছন্দ বোধ করছেন না। তিনি মনে করেন, তিনি বাম দিকের উইঙ্গার হিসেবেই সবচেয়ে ভালো খেলতে পারেন। কিন্তু রিয়াল মাদ্রিদের বাম দিকে ইতোমধ্যেই ভিনিসিয়াস জুনিয়র দখল করে আছেন। আর ডান দিকে রোড্রিগো গোয়েস দারুণ ফর্মে। ফলে কোচ কার্লো আনচেলোত্তি এমবাপেকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলাতে বাধ্য হচ্ছেন।

এমবাপের এই অস্বস্তি রিয়াল মাদ্রিদের ফলাফলেও প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে দুটি ম্যাচ হেরেছে মাদ্রিদ। লা লিগায় বার্সেলোনার কাছে ০-৪ গোলে হেরেছে। সমর্থকরাও এমবাপের এই ফর্মে খুশি নন।

রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা করিম বেনজেমা বলেন, “এমবাপে সেন্টার ফরওয়ার্ড নয়। তাতেই সমস্যা হচ্ছে। সেই জায়গায় তাঁকে খেলানো হচ্ছে। কিন্তু ওটা ওর জায়গা নয়। মাদ্রিদে বাঁ প্রান্তে যে খেলে, সেই ভিনিসিয়াস আবার এমবাপের মানের ফুটবলার। তাঁকেও ডান প্রান্তে বা মাঝ খানে খেলানো সম্ভব নয়। আর বাঁ প্রান্তে খেললে ভিনি দলকে অনেক সুন্দর মুহূর্ত উপহার দিয়েছে। কিন্তু এমবাপেও সেন্টার ফরওয়ার্ড নয়। ওর উপর প্রত্যাশার চাপও রয়েছে। এই চাপ প্যারিসে ছিল না।”

আগামী শনিবার ওসাসুনার বিরুদ্ধে মাদ্রিদের পরবর্তী ম্যাচ। দেখার বিষয়, কোচ কার্লো আনচেলোত্তি এমবাপেকে নিয়ে কী সিদ্ধান্ত নেন।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button