Health News

গিয়ান বার সিন্ড্রোমে নাবালকের মৃত্যু, উত্তর ২৪ পরগনায় আতঙ্ক

WhatsApp Group Join Now

গিয়ান বার সিন্ড্রোমে নাবালকের মৃত্যু, উত্তর ২৪ পরগনায় আতঙ্ক

গত ২৬ জানুয়ারি উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা দেব কুমার সাউ নামে এক নাবালকের গিয়ান বার সিন্ড্রোমে মৃত্যু হয়েছে। ৭ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। প্রথমে তার শরীরের নিম্নাংশ অসাড় হয়ে যায় এবং পরে ফুসফুসের উপর প্রভাব পড়ে।বিসি রায় হাসপাতালে আরও দুই শিশু এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। একজনের অবস্থা স্থিতিশীল হলেও, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।এই খবরে ভাটপাড়া-আঁতপুর অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাড়া পুরসভার মেডিক্যল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আগামীকাল থেকে আঁতপুর অঞ্চলের ১০০ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

মেডিক্যাল অফিসার আশ্বস্ত করেছেন যে, এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে সাবধানতার স্বার্থে এলাকায় ক্যাম্প চালানো হবে।গিয়ান বার সিন্ড্রোম একটি বিরল স্নায়ুরোগ। এই রোগে শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা স্নায়ু কোষকে আক্রমণ করে। এর ফলে শরীরের পেশি দুর্বল হয়ে পড়ে এবং অসাড় হয়ে যায়। ক্ষেত্রবিশেষে শ্বাসকষ্টও হতে পারে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button