Sports

মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস স্মৃতির! আইসিসির বর্ষসেরা হয়ে দ্বিতীয়বার বিশ্বকে চমকে দিলেন

WhatsApp Group Join Now

মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস স্মৃতির! আইসিসির বর্ষসেরা হয়ে দ্বিতীয়বার বিশ্বকে চমকে দিলেন

ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান স্মৃতি মন্ধানা আবারও বিশ্ব ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৪ সালের সেরা মহিলা একদিনের ক্রিকেটার হিসেবে তাঁকে বেছে নিয়েছে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই সম্মানে ভূষিত হলেন মন্ধানা।

এক দিনের ক্রিকেটে দুইবার আইসিসির বর্ষসেরা হওয়ার কৃতিত্ব ভারতের কোনো মহিলা ক্রিকেটারেরই নেই। নিউ জিল্যান্ডের সুজি বেটসের পর বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসাবে এই অর্জন গড়লেন তিনি। ২০২৪ সালে ৫০ ওভারের ক্রিকেটে মন্ধানা করেছেন ৭৯৪ রান, গড় ৫৭.৪৬। তাঁর ব্যাট থেকে এসেছে চারটি শতরান। মহিলাদের এক দিনের ক্রিকেটে তিনিই গত ক্যালেন্ডার বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক।

এছাড়াও, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে এক ক্যালেন্ডার বছরে ৫০ ওভারের ক্রিকেটে চারটি শতরান করার কৃতিত্বও গড়েছেন মন্ধানা। মহিলাদের আসন্ন এক দিনের বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা বাঁহাতি ওপেনিং ব্যাটার হিসেবে তাঁর উপর সবারই নজর থাকবে।

আইসিসির বিভিন্ন এক দিনে ক্রিকেটে প্রতিযোগিতায় মোট ২৪টি ম্যাচ খেলে মন্ধানা করেছেন ১৩৫৮ রান। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সের জন্য দেশবাসী গর্বিত। মহিলা ক্রিকেটে ভারতের পতাকা উঁচু রাখার জন্য স্মৃতি মন্ধানাকে অভিনন্দন।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button