State News

গার্ডেনরিচে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার দেহ, মৃতের সংখ্যা ১১

WhatsApp Group Join Now

কলকাতা: গার্ডেনরিচ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১-তে দাঁড়াল। বৃহস্পতিবার রাতে ধ্বংসস্তূপ থেকে আবদুল রউফ নিজামি ওরফে শেরু নিজামের দেহ উদ্ধার করা হয়। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোররাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১০। বৃহস্পতিবার রাত ২টো ৫০ মিনিট নাগাদ শেরু নিজামের দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই আত্মীয়দের মধ্যে শোকের আবহ নেমে এসেছে।

ঘটনার পর শেরু নিজামের মোবাইলে ফোন করলে তিনি ফোন ধরে জানান যে তিনি বেঁচে আছেন এবং তার সঙ্গে আরও কয়েকজন আটকে আছে। উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও দেরি হয়ে যায়।

রবিবার রাতে গার্ডেনরিচের ফতেপুর ব্যানার্জি বাগান লেনের অভিশপ্ত বহুতলের দোতলায় আড্ডা চলছিল। তখনই নির্মীয়মাণ বহুতলটি ভেঙে পড়ে।

উদ্ধারকাজ এখনও চলছে। শেরু নিজামের দাবি অনুযায়ী তার সঙ্গে আরও কয়েকজন আটকে ছিল। সেই দেহগুলি উদ্ধার করা গেলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button