Health News

‘ডিজিটাল মশা’-টয়লেটে ফোন নিলে হতে পারে মারাত্মক রোগ!

WhatsApp Group Join Now

 টয়লেটে ফোন নিলে হতে পারে মারাত্মক রোগ!

 আমাদের অনেকেরই অভ্যাস টয়লেটে ফোন নিয়ে যাওয়া। কিন্তু এই ছোট্ট অভ্যাসই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, টয়লেটে ফোন ব্যবহার করা মানে হল, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও জীবাণুকে আমাদের শরীরে প্রবেশ করার সুযোগ দেওয়া।

একটি সমীক্ষা অনুযায়ী, অনেকেই টয়লেটে বসে বসে চ্যাট করতে থাকেন, ভিডিও দেখেন। কিন্তু এই অভ্যাসের ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে। টয়লেটে থাকা ব্যাকটেরিয়াগুলি আমাদের হাতের মাধ্যমে ফোনে চলে আসে এবং সেখান থেকে আমাদের মুখ, চোখ ও নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে।

বিশেষজ্ঞ কী বলছেন? ইনফেকশন কন্ট্রোল বিশেষজ্ঞ ডাঃ হিউ হেডেনের মতে, “টয়লেট সিটের চেয়ে দশ গুণ বেশি জীবাণু থাকতে পারে স্মার্টফোনে। এই কারণেই মোবাইলের স্ক্রিনকে সংক্রামক রোগের আঁতুড়ঘর বা ‘ডিজিটাল যুগের মশা’ বলা হয়।” তাঁর মতে, টয়লেট থেকে বেরিয়ে মোবাইল হাতে নিলেও সংক্রমণের আশঙ্কা থাকে। মোবাইলই হয়ে দাঁড়ায় এর উৎসস্থল।

কীভাবে নিজেকে রক্ষা করবেন?

  • টয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাসটি ত্যাগ করুন।
  • টয়লেট ব্যবহারের পর ভালো করে হাত ধুয়ে ফেলুন।
  • নিয়মিত ফোনটি পরিষ্কার করুন।
WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button