State News

উত্তরবঙ্গ কাঁপছে শীতে! IMD-র নতুন আপডেট, জানুন বিস্তারিত

WhatsApp Group Join Now

উত্তরবঙ্গ কাঁপছে শীতে! IMD-র নতুন আপডেট, জানুন বিস্তারিত

 রাজ্যের বেশিরভাগ জেলাতেই শীতের প্রকোপ চলছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে বিঘ্ন ঘটেছে। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার চিত্র:

  • দার্জিলিং: আংশিক মেঘলা আকাশ, হালকা রোদ, কনকনে ঠাণ্ডা, তাপমাত্রা ৭ ডিগ্রি।
  • কালিম্পং: হালকা রোদ, মেঘ আর কুয়াশার ঘনঘটা, তাপমাত্রা ৮-৯ ডিগ্রি।
  • জলপাইগুড়ি: কুয়াশাচ্ছন্ন আকাশ, কনকনে ঠান্ডা, গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১১.০৪ ডিগ্রি সেলসিয়াস।
  • ডুয়ার্স: পরিষ্কার আকাশ, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি।
  • আলিপুরদুয়ার: পরিষ্কার আকাশ, সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস।
  • কোচবিহার: মেঘলা আকাশ, প্রচন্ড ঠান্ডা, সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
  • উত্তর দিনাজপুর: পরিষ্কার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
  • দক্ষিণ দিনাজপুর: হালকা কুয়াশা, বালুরঘাটে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.০৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের পরামর্শ:

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আবহাওয়া দফতরের তরফ থেকে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। ঘর থেকে বের হওয়ার সময় গরম কাপড় পরে নিতে বলা হয়েছে। শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া দফতর।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button