Job

NSCL Recruitment 2024 :: ন্যাশনাল সিডস কর্পোরেশনে বিপুল সংখ্যক চাকরির সুযোগ

WhatsApp Group Join Now

NSCL নিয়োগ: ১৮০+ শূন্যপদে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ

ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে ১৮০টিরও বেশি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

কোন কোন পদে নিয়োগ হবে?

  • ডেপুটি জেনারেল ম্যানেজার: হিউম্যান রিসোর্সে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: হিউম্যান রিসোর্সে স্নাতকোত্তর ডিগ্রি এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ম্যানেজমেন্ট ট্রেনি, সিনিয়র ট্রেনি, ট্রেনি: পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অ্যাগ্রোনমি, সিড টেকনোলজি, প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞান শাখার স্নাতকরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।

কী হবে পারিশ্রমিক?

নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ২৪,৬১৬ টাকা থেকে শুরু করে ১,৪১,২৬০ টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের নিরিখে বাছাই করা প্রার্থীদের যোগ্যতা কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে পরীক্ষা করা হবে।

আবেদনমূল্য কত?

আবেদনমূল্য ৫০০ টাকা।

কোথায় পাবেন বিস্তারিত তথ্য?

আবেদনের শেষ তারিখ ৮ ডিসেম্বর। আরও বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখুন।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button