Burdwan News

কাটোয়ায় খোলা নর্দমা: মৃত্যুর ফাঁদে পরিণত

WhatsApp Group Join Now

কাটোয়ায় খোলা নর্দমা: মৃত্যুর ফাঁদে পরিণত

কাটোয়া শহরের নিকাশি ব্যবস্থা বর্তমানে চরম সংকটের মুখে। বর্ষা মৌসুমে শহরের বিভিন্ন এলাকা, বিশেষ করে কারবালাতলা, সাহেববাগান, সার্কাস ময়দান, কেডি স্কুল মোড়, মাধবীতলা, ঘোষহাটে নালা উপচে জল রাস্তায় দাঁড়িয়ে যায়। বড় বড় খোলা নিকাশি নালাগুলি কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে।

সম্প্রতি কলকাতায় এক সাফাইকর্মীর নালায় পড়ে মৃত্যুর ঘটনা সামনে আসার পর কাটোয়ার বাসিন্দারাও এই সমস্যার প্রতি সচেতন হয়ে উঠেছেন। তারা দাবি করছেন, এই খোলা নালাগুলি ঢেকে দেওয়া জরুরি। কারবালাতলার বাসিন্দা কল্যাণ মালাকার বলেন, “আমাদের পাড়ায় ‘সম্প্রীতির শহর’ পার্কের গা ঘেঁষে রয়েছে ‘ইউ’ আকারের বড় নালা। বৃষ্টি হলে রাস্তায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়।”

সাহেববাগানের এক বাসিন্দা বলেন, “আমাদের পাড়ায় বিবেকানন্দ মূর্তির সামনে থেকে রামকৃষ্ণ স্কুল অভিমুখী রাস্তার পাশের নিকাশি নালাটি বেশ গভীর। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে যায় রাস্তায়।”

কংগ্রেসের পুর-প্রতিনিধি রণজিৎ চট্টোপাধ্যায়ের দাবি, “শহরের অনেক জায়গাতেই বড় বড় খোলা নিকাশি নালা রয়েছে। সেগুলি কার্যত মরণফাঁদ।” কাটোয়ার পুরপ্রধান সমীর সাহা বলেন, “বড় নালাগুলির কিছু অংশ ঢেকে দেওয়া হবে।”

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button