National news

নতুন ঝড়ের আগমন! ১১ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বাংলায় কেমন থাকবে আবহাওয়া?

WhatsApp Group Join Now

নতুন ঝড়ের আগমন! ১১ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বাংলায় কেমন থাকবে আবহাওয়া?

 IMD-র তাজা পূর্বাভাসে উঠে এল চিন্তার বিষয়

দেশের আবহাওয়া আবারও পাল্টাতে চলেছে। তীব্র ঠাণ্ডা এবং ঘন কুয়াশার মধ্যে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিন অনেক রাজ্যে মেঘলা আকাশ থাকতে পারে।

ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ১০-১২ জানুয়ারি পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে পারে। এর ফলে পশ্চিম হিমালয় অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলায়ও কুয়াশার দাপট বৃদ্ধি পাবে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার প্রভাব বেশি থাকবে।

 জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহারে ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা গিয়েছে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button