State News

দক্ষিণবঙ্গে ৭ দিন ধরে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে স্বস্তি নাকি ভোগান্তি?

WhatsApp Group Join Now

 নিম্নচাপ কাটতেই দক্ষিণবঙ্গে চড়া রোদ। ভ্যাপসা গরমে হিমশিম খাচ্ছেন দক্ষিণবঙ্গবাসী। এই আবহে খানিকটা স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গরম থেকে স্বস্তি মিললেও পুজোর সময় বৃষ্টি হলে ভোগান্তি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস:

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে ৭ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তারপরও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস:

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৭ অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় কত তাপমাত্রা?

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রির কাছে।

কেমন থাকবে তাপমাত্রা?

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button