State News
অনুব্রত মণ্ডলের ফিরে আসায় তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস

বোলপুর, ২৪ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সকাল ৯:১৫ মিনিটে নিজের বাসভবনে ফিরে এলেন অনুব্রত মণ্ডল। তার সঙ্গে কন্যা সুকর্ণা মণ্ডলও ছিলেন। তাঁর বাসভবনের সামনে তাঁকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক।
অনুব্রত মণ্ডলের গাড়ি আসতেই ফুলের বৃষ্টিতে ভাসিয়ে দেওয়া হয়। মহিলারা শঙ্খধ্বনি করে তাঁকে বরণ করেন। তৃণমূল কর্মীদের চিৎকারে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা। দীর্ঘদিন পর অনুব্রত মণ্ডলকে বাড়িতে ফিরে পেয়ে কর্মীরা আনন্দে ফেটে পড়েন। তাঁদের মতে, অনুব্রত মণ্ডলের ফিরে আসা তৃণমূলের জন্য একটি বড় জয়।
উল্লেখ্য, গত ১৮ মাস ধরে তিহাড় জেলে বন্দি ছিলেন অনুব্রত মণ্ডল। জামিনে মুক্ত হয়ে তিনি আজ নিজের বাসভবনে ফিরে এসেছেন। তাঁর আগমন উপলক্ষে বীরভূম জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।


