Job

নাইপার কলকাতায় জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ, স্নাতকোত্তরদের সুযোগ

WhatsApp Group Join Now

নাইপার কলকাতায় গবেষণা সহকারী নিয়োগ: স্নাতকোত্তরদের সুবর্ণ সুযোগ

ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার) কলকাতা ক্যাম্পাসে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি বা বিজ্ঞান শাখায় স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

বিশেষ করে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি বা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। যাদের বায়োমেটিরিয়ালস ডেভেলপমেন্ট, ম্যামেলিয়ান সেল, ম্যাক্রোফেজ় কালচার নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

কাজের মেয়াদ ও পারিশ্রমিক: নির্বাচিত প্রার্থীদের ৩৭,০০০ টাকা মাসিক পারিশ্রমিকে ৩৬ মাসের জন্য নিয়োগ দেওয়া হবে। প্রকল্পের চাহিদা অনুযায়ী এই মেয়াদ বাড়ানো যেতে পারে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি পিডিএফ ফরম্যাটে ইমেলের মাধ্যমে জমা দিতে পারবেন।

শেষ তারিখ: আগামী ১৪ অক্টোবর।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button