Business & EconomyNational news

রান্নার গ্যাসের দামে স্বস্তি! নতুন দাম জেনে নিন

WhatsApp Group Join Now

রান্নার গ্যাসের দামে স্বস্তি! নতুন দাম জেনে নিন

দেশের সাধারণ মানুষের জন্য সুখবর! বাজেট ঘোষণার আগেই কমল রান্নার গ্যাসের দাম। ১লা ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য কিছুটা কমানো হয়েছে। তেল বিপণন সংস্থাগুলি নতুন মূল্য নির্ধারণ করেছে, যা আজ থেকে কার্যকর হবে। জেনে নিন কোন শহরে কত টাকা দাম কমেছে এবং বর্তমানে কত দামে রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রকাশিত একটি তথ্য অনুযায়ী, ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন শহরে হ্রাস পেয়েছে।

দিল্লিতে ১৮০৪ টাকা থেকে কমে ১৭৯৭ টাকা হয়েছে। কলকাতায় ১৯১১ টাকা থেকে কবে ১৯০৭ টাকা হয়েছে। মুম্বাইতে ১৭৫৬ টাকা থেকে কমে ১৭৪৯.৫০ টাকা হয়েছে। চেন্নাইতে ১৯৫৯.৫০ টাকা থেকে কবে ১৯৫৬ টাকা হয়েছে।

রান্নার গ্যাসের দাম হ্রাস সত্ত্বেও গৃহস্থলীতে ব্যবহৃত ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনো রকম পরিবর্তন আনা হয়নি।আজকের বাজার দর অনুযায়ী, সাধারণ গ্রাহকদের জন্য রান্নার গ্যাস একই দামে কিনতে হবে।দিল্লিতে এই গ্যাসের দাম ৮০৩ টাকা। কলকাতায় এই গ্যাসের দাম ৮২৯ টাকা। মুম্বাইতে গ্যাসের দাম মাত্র ৮০২.৫০ টাকা। চেন্নাইতে ৮১৮.৫০ টাকা। লখনৌতে রান্নার গ্যাসের দাম ৮৪০.৫০ টাকা।

গৃহস্থালির জন্য রান্নার গ্যাসের দামে অপরিবর্তন মধ্যবিত্ত এবং নিন্মবিত্ত শ্রেণীর পরিবারগুলির জন্য একটি চিন্তার বিষয়। যদিও বাণিজ্যিক গ্যাসের মূল্যে সামান্য পরিবর্তন আনা হয়েছে। তবে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের দাম এখনো ঘোষণা করা হয়নি।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button