লক্ষীর ভান্ডার ফর্মে তৃণমূলের প্রতীক, ফর্ম ফিলাপ করে টাকা নেওয়ার অভিযোগ গলসিতে।

লক্ষীর ভান্ডার ফর্মে তৃণমূলের প্রতীক, ফর্ম ফিলাপ করে টাকা নেওয়ার অভিযোগ গলসিতে।
লক্ষীর ভান্ডার একটি পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, তৃণমূল আর পশ্চিমবঙ্গ সরকার কখনই এক জিনিস না,. কিন্তু তাও সরকারি প্রকল্পের ফর্মএ রাজনৈতিক দল তৃণমূল এর প্রতীক, এমন ই ঘটনা দেখা গেলো পূর্ব বর্ধমান এর গলসী ১ ব্লকে।
গলসী ১ ব্লকের উচ্ছগ্রাম পঞ্চায়েতের কোলকল সরকারি স্কুলে বসে তৃণমূলের সিম্বল সাথে জয় বাংলা লেখা ফর্ম ফিলাপ করছেন খোদ তৃণমূল নেতারা। কিন্তু কার নির্দেশে চলছে এই কাজ? কার নির্দেশই বা টাকা নেওয়া হচ্ছে এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারছেন না পরিষেবা দিতে বসা কেউই।
তবে জানা গেছে দুইদিন আগেই কর্মশ্রী প্রকল্পের ৫০ দিনের কাজের জন্য এবং লক্ষীর ভান্ডারের ৫০০ থেকে ১০০০ টাকা পাওয়ার জন্য ফর্ম ফিলাপ করতে হবে বলে এলাকায় মাইকিং করছেন গলসি ১ নং ব্লকের উচ্চগ্রামের অঞ্চলের অঞ্চল তৃণমূলের সভাপতি নিখিল রায়। মুলত তারই নির্দেশ ওই কাজ হচ্ছে বলে জানিয়েছেন খোদ পঞ্চায়েত সদস্যা দুলালী বাউরি।
এ বিষয়ে ওই অঞ্চলের তৃণমূল সভাপতি জানান তিনি নাকি কিছুই জানেন না, কে বা করা টাকা নিয়ে কাজ করছে তা কিছুই জানেন না তিনি। ওপর দিকে ফর্ম ফিলাপ করতে আসা মানুষজন জানাচ্ছেন টাকা নেওয়া হচ্ছে। এছাড়াও ওই স্কুল প্রাঙ্গনেই এক তৃণমূল বলেন টাকা নেওয়া হচ্ছে , যাঁরা ফর্ম ফিলাপ করে দিচ্ছে তাদের পারিশ্রমিকের জন্য।



