Business & EconomyNational news

মধ্যবিত্তের মুখে হাসি! বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়!

WhatsApp Group Join Now

মধ্যবিত্তের মুখে হাসি! বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়!

নয়াদিল্লি: বহু প্রতীক্ষিত ইউনিয়ন বাজেট ২০২৫-এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মধ্যবিত্তের জন্য বড় ঘোষণা করলেন। তিনি জানান, বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর লাগবে না। অর্থমন্ত্রী এটিকে মধ্যবিত্তের প্রতি সরকারের “প্রতিশ্রুতি ও বিশ্বাস” বলে উল্লেখ করেছেন। নতুন কর ব্যবস্থায়, পূর্বেকার ৭৫,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনসহ, কার্যত ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও আয়কর দিতে হবে না।

নতুন কর কাঠামোটি নিম্নরূপ:

০-৪ লক্ষ টাকা: আয়কর নেই
৪-৮ লক্ষ টাকা: ৫%
৮-১২ লক্ষ টাকা: ১০%
১২-১৬ লক্ষ টাকা: ১৫%
১৬-২০ লক্ষ টাকা: ২০%
২০-২৪ লক্ষ টাকা: ২৫%
২৪ লক্ষ টাকার বেশি: ৩০%

এই ঘোষণার ফলে মধ্যবিত্ত সমাজে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরেই এই ধরনের একটি ছাড়ের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ। সরকারের এই পদক্ষেপ অনেক পরিবারকে আর্থিক চাপ থেকে মুক্তি দেবে বলে মনে করা হচ্ছে।

প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। ব্যাঙ্কে জমা রাখা অর্থের সুদ থেকে টিডিএস (TDS – Tax Deducted at Source) কাটার ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। এতদিন ৫০ হাজার টাকার বেশি সুদ পেলেই টিডিএস কাটা হত, এখন তা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে প্রবীণ নাগরিকরা ১ লক্ষ টাকা পর্যন্ত সুদ পেলেও কোন টিডিএস দিতে হবে না। এই ঘোষণার ফলে অনেক প্রবীণ মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

 

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button