State News

সুপ্রিম কোর্টের কড়া সমালোচনা: সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠল

WhatsApp Group Join Now

সুপ্রিম কোর্টের কড়া সমালোচনা: সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠল

 আর জি কর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টের কড়া সমালোচনা। সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে আদালত বলেছে, “এই অপরাধ চুক্তিভিত্তিক কর্মী দ্বারা সংগঠিত হয়েছে। পুলিশ বারাক থাকা সত্ত্বেও হাসপাতালে ঢুকে পড়ে অভিযুক্ত। এই অবস্থায় ফের চুক্তিভিত্তিক কর্মী ৭ দিনের প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করা হচ্ছে। তারা গোটা হাসপাতালে কাজ করবে। চিকিৎসক, বিশেষত মহিলা চিকিৎসকরা কীভাবে নিজেদের সুরক্ষিত মনে করবেন?”  

আদালতের মতে, কর্মশক্তির একটা বড় অংশই তরুণী। তাই তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি। এদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে। জেলাশাসক এবং পুলিশ সুপারকে মহিলা সহ সমস্ত ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ হাসপাতালে চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী মোতায়েন কেন সেই বিষয়ে সওয়াল করেন। পাশাপাশি আর জি কর ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের কথাও কোর্টে তোলেন তিনি।

প্রধান বিচারপতির মন্তব্য, “ওই চুক্তিভিত্তিক কর্মীদের কী ভাবে গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করতে পারে রাজ্য? রাজ্যের এই বিষয়ে ভাবা উচিত।”

মুখ্য বিন্দু:

  • সুপ্রিম কোর্ট সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
  • আদালত মনে করে যে সাত দিনের ট্রেনিং দিয়ে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা যথেষ্ট নয়।
  • ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশিক্ষিত পুলিশকর্মী নিয়োগের দাবি উঠেছে।
  • রাজ্য সরকারকে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে।
WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button