State News

সুপ্রিম কোর্টের ধাক্কা, সন্দীপ ঘোষের আবেদন খারিজ: RG কর মামলায় নতুন মোড়

WhatsApp Group Join Now

সুপ্রিম কোর্টের ধাক্কা, সন্দীপ ঘোষের আবেদন খারিজ: RG কর মামলায় নতুন মোড়

 সুপ্রিম কোর্টের বড় ধাক্কা সন্দীপ ঘোষের। RG কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় তাঁর আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। সন্দীপ ঘোষের আইনজীবী মীনাক্ষী অরোরার দাবি ছিল, আর্থিক দুর্নীতির মামলার সঙ্গে চিকিৎসককে ধর্ষণ-খুনের কোনও যোগ নেই। কিন্তু সুপ্রিম কোর্ট সেই যুক্তিতে সন্তুষ্ট হয়নি।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, দুই ঘটনার মধ্যে কোনও যোগ আছে কিনা, সেটা তদন্ত সাপেক্ষ। সিবিআই-এর স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দিয়েছিলেন, দুর্নীতি ও ধর্ষণ-খুনের মধ্যে সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখবে সিবিআই।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পরই সোশ্যাল মিডিয়ায় ফের সরব হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি লেখেন, “অভিযুক্তর কোনও জনস্বার্থ মামলায় হস্তক্ষেপের জায়গা নেই। সুপ্রিম কোর্ট সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষের আর্জি খারিজ করল”।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button