Burdwan NewsState News

বর্ধমান-আরামবাগ সড়কের করুন দশা: কবে মিলবে মুক্তি?

WhatsApp Group Join Now

বর্ধমান-আরামবাগ রোডের বেহাল দশা: সংস্কারের অভাবে চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

বর্ধমান: বর্ধমানআরামবাগ রোডের দক্ষিণ দামোদর এলাকায় রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা যান চলাচলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। । স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কারের দাবি জানিয়ে আসছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই রাস্তার দুর্দশার অন্যতম কারণ হল অবৈধ পার্কিং, অবৈধ পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকে। স্থানীয় নেতাদের ছত্রছায়ায় ভারী যানবাহন যত্রতত্র পার্ক করে রাখা হয়, যার ফলে যানজট লেগেই থাকে। এছাড়াও, রাস্তায় অসংখ্য অবৈধ স্পিড ব্রেকার তৈরি হয়েছে, যেগুলি চিহ্নিত করার জন্য পিডব্লিউডি (সড়ক) এবং ট্রাফিক পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। বেপরোয়া গতিতে ওভারলোডেড বালির লরি চলাচল করে, কিন্তু স্থানীয় প্রশাসন এই বিষয়ে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি।

নভেম্বর ২০২৩ সালে, বর্ধমান বিভাগের পিডব্লিউডি (সড়ক)-এর অধীনে এই রাস্তাটির মিটার প্রশস্তকরণ সংস্কারের জন্য একটি টেন্ডার পাশ হয়। কলকাতার SSS Construction Co. নামের একটি সংস্থা ৭৫ কোটি ৭ লাখ ২৫ হাজার ৭৫টাকায় এই কাজ করার দায়িত্ব পায়। টেন্ডার অনুযায়ী, ২০২৫ সালের ৯ই মে পর্যন্ত এই কাজ সম্পূর্ণ হওয়ার কথা। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজ পর্যন্ত % কাজ সম্পূর্ণ হয়নি। রাস্তার এই বেহাল দশায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসী অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button